গোয়াইনঘাটে সড়কের খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে আইয়ালাবন্দ নামক স্থানে খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেছি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com