মো: শাহ আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: আলহাজ্ব এম.এ. গনি মাস্টার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে ২১ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের কান্দাপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে ৪র্থ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, দোয়া ও মাসআলা, উপস্থিত কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক সুলতান আহমেদ, ডা. ইব্রাহীম,মোঃ মোস্তাকুর রহমান (মঞ্জু মিয়া), মোঃ আজাদ মিয়া, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক প্রমুখ।
আলহাজ্ব এম.এ. গনি মাস্টার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান ও নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ আলমাছ উদ্দিন (শিপু) সকলের উদ্দেশ্যে বলেন প্রতি বছর আলহাজ্ব এম.এ. গনি মাস্টার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com