কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া ডাকঘর এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ২ জন। আহত অবস্থায় দুইজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো করা হয়েছে। নিহতের নাম সুমন মিয়া(৩২) সে কোম্পানীগঞ্জ উপজেেলার ভাগারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। আহতরা হলেন- শারপিন গ্রামের রাসেল মিয়া (২৫) ও নোয়াকোট গাংপাড় গ্রামের দুলাল মিয়া(৩০) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়,
নিহতের স্ত্রী জানায়, দুপুর ২ টায় মোটরসাইকেল যুগে ভোলাগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সুমন মিয়া কিছুক্ষণ পর ফোন আসে খবর পান উনার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাৎক্ষণিক পরিবারের সবাইকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসেন। নিহত সুমন মিয়ার দুইটি শিশু সন্তান সন্তান রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিহতের সুরতহাল করেন কোম্পানিগঞ্জ থানার এস আই সজীব।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com