সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মোস্তাক আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলার ঘটনায় এসএমপির মামলা (২৭(৮)’২৪) রয়েছে বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মিজান মোহাম্মদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বন্দর বাজার, সিলেট।
runningsylhet.com